:: কার্যনির্বাহী কমিটি
   :: পূর্ববর্তী কমিটি সমূহ
   :: কল্যাণ ফান্ড কমিটি
   :: সাধারণ পরিষদ
 
 
 

 

নোয়াখালী সাংবাদিক ইউনিটি কল্যাণ তহবিল

ডাউনলোড (গঠনতন্ত্র)

 

 

গঠনতন্ত্র

১.সংগঠনের পরিচিতি
:
সংগঠনের নাম
: নোয়াখালী সাংবাদিক ইউনিটি কল্যাণ তহবিল
(এটি নোয়াখালী সাংবাদিক ইউনিটির একটি অঙ্গ সংগঠন)
নোয়াখালী সাংবাদিক ইউনিটির সকল স্থায়ী সদস্য নোয়াখালী সাংবাদিক ইউনিটি কল্যাণ
তহবিলের নীতিমালার আওতায় তহবিলের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন
তবে
কোন সদস্য পর পর ৩ মাস মাসিক কল্যাণ তহবিলের জন্য ধার্য
কৃত চাঁদা পরিশোধ করতে
ব্যর্থ হলে তিনি কল্যাণ তহিবলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন


২. আদর্শ ও উদ্দেশ্য :
ক.নোয়াখালী সাংবাদিক ইউনিটির স্থায়ী কোন সদস্য শারীরিক ও দুর্ঘনাজনিত কোন অসুস্থতা অথবা অন্য কোন কারনে অসচ্ছল হয়ে পড়লে এককালীন অনুদান অথবা সাহায্য প্রদান করা

খ.কোন সদস্য মৃতু্যবরন করলে মৃত্যুর পর পরই ৫(পাঁচ) হাজার টাকা প্রদান করা

গ.মৃত সদস্য পরিবারকে এককালীন ২০ ( বিশ ) হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা


৩. সাহায্য গ্রহন ও আর্থিক নিয়ামাবলী :
ক.আর্থিক এককালীন অনুদান অথবা সাহায্যের লিখিত আবেদন করতে হবে
তবে গুরুত্বর অসুস্থ আবেদন লিখতে অক্ষম এমন কোন সদস্য তার পরিবারের যে কোন একজন সদস্য (মা,বাবা,স্ত্রী) মাধ্যমে এই আবেদন করতে পারবেনএর ব্যতিক্রম ঘটলে সে ক্ষেত্রে কল্যাণ তহবিলের ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সিদ্ধান্ত নেয়া হবে

৪.সাংগঠনিক কাঠামো :
ক.নোয়াখালী সাংবাদিক ইউনিটি কল্যাণ তহবিল পরিচালনা কমিটি এ তহবিল পরিচালনা করবেন
এই তহবিল পরিচালনা কমিটির একজন চেয়ারম্যান, একজন সদস্য সচিব ও তিনজন সদস্যসহ মোট পাঁচজন কর্মকর্তা থাকবেননোয়াখালী সাংবাদিক ইউনিটির নির্বাচিত কার্যনির্বাহী কমিটিই পাঁচ সদস্যের কল্যাণ তহবিল পরিচালনা কমিটির মনোনয়ন চূড়ান্ত করবেপরিচালনা কমিটির পাঁচ কর্মকর্তার মধ্যে নোয়াখালী সাংবাদিক ইউনিটির কল্যাণ তহবিল সভাপতি, সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষসহ পাঁচজন কর্মকর্তাই মনোনীত হবেন নোয়াখালী সাংবাদিক ইউনিটির নির্বাচিত কার্যনির্বাহী কমিটি থেকে নোয়াখালী সাংবাদিক ইউনিটির নব-নির্বাচিত কার্যানর্বাহী কমিটির সভায় পাঁচ সদস্যের এই পরিচালনা কমিটির মনোনয়ন চূড়ান্ত করতে হবেকমিটির চেয়ারম্যান, সদস্য সচিব, কোষাধ্যক্ষ হবনে নির্বাচিত কমিটির ১, ২ ও ৩ নং সদস্যএবং ৪, ৫ নং সদস্য পদাধিকার বলে কমিটির সদস্য থাকবেনএর মধ্যে ৩ নং সদস্য কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন কল্যাণ তহবিল পরিচালনা কমিটির মেয়াদ হবে নোয়াখালী সাংবাদিক ইউনিটির নির্বাচিত কার্যানর্বাহী কমিটির মেয়াদের অনুরুপকল্যাণ তহবিল পরিচালনা কমিটির যাবতীয় কর্মকান্ড নিয়ন্ত্রন করবে চৌমুহনী সাংবাদিক ইউনিটির কার্যনির্বাহী কমিটি

৫.সদস্য পদ প্রত্যাহার :
কান সদস্য স্বেচ্ছায় সদস্য পদ প্রত্যাহার করলে ঐ সদস্য কল্যান ফান্ডের জমাকৃত টাকার সমহারে ভোগ করবেন


৬. তহবিল,অনুদান কিংবা এককালীন সাহায্য প্রদান প্রসঙ্গে :
ক.বাংলাদেশের যে কোন রাষ্ট্রীয় তফসিল বাংকের চৌমুহনী শাখায় নোয়াখালী সাংবাদিক ইউনিটি কল্যাণ তহবিলের ব্যাংক একাউন্ট থাকবে
কল্যাণ তহবিল পরিচালনা কমিটির চেয়ারম্যান, সদস্য সচিব ও কোষাধ্যক্ষের স্বাক্ষরে ব্যাংক একাউন্ট পরিচালিত হবে নোয়াখালী সাংবাদিক ইউনিটি কল্যাণ তহবিলের সার্বিক হিসাব নিকাশের একটি অডিট রিপোর্ট কল্যাণ তহবিল পরিচালনা কমিটির মেয়াদ শেষ হবার একমাস আগে নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যনির্বাহী কমিটির কাছে জমা দিতে হবে অডিট কমিটি দায়িত্ব পালন করবেন ইউনিটির কার্য্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এ ক্ষেত্রে তিনি প্রয়োজনবোধে তার সহযোগী একজন নিতে পারবেন এই অডিট রিপোর্ট ইউনিটির বার্ষিক সাধারন সভায় অনুমোদন হতে হবে

খ. নোয়াখালী সাংবাদিক ইউনিটির কল্যাণ তহবিলের মূল তহবিল স্থায়ী আমানত হিসেবে ব্যাংক একাউন্টে গচ্ছিত থাকবে
ব্যাংক একাউন্টে এই স্থায়ী আমানতের মুনাফা থেকে প্রাপ্ত অর্থ ২ নম্বর ধারার শর্তাবলী পূরন সাপেক্ষে কল্যাণ তহবিলের সদস্যদের প্রদান করা যাবে তবে এক্ষেত্রে অনুদান বা সাহায্য প্রদানের তারিখ থেকে পরবর্তী একমাসের মধ্যে তা নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভায় অনুমোদন করিয়ে নিতে হবে
গ. নোয়াখালী সাংবাদিক ইউনিটির স্থায়ী সদস্যরাই নোয়াখালী সাংবাদিক ইউনিটির কল্যাণ তহবিল-এর
সদস্য হবেন
তবে তাদের প্রত্যেককে মাসিক ১০০/= (একশত) টাকা চাঁদা দিতে হবে কোন সদস্য আপদকালীন সুবিধা নেবার সময় অবশ্যই তাকে এ চাঁদা পরিশোধ দেখাতে হবে
ঘ.বাংলাদেশের রাষ্ট্রপ্রধান
, সরকার প্রধান কিংবা কোন মন্ত্রী বা দেশী-বিদেশী কোন সম্মানীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নোয়াখালী সাংবাদিক ইউনিটি কল্যাণ তহবিলের জন্য আর্থিক অনুদান গ্রহন করা যাবে তবে সমাজ বা দেশের মানুষের কাছে ব্যাপকভাবে বিতর্কিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে এই আর্থিক অনুদান গ্রহন করা যাবে না তবে এ ক্ষেত্রে কি পযর্ায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে এই আর্থিক অনুদান নেয়া যাবে তা আগেই নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন করতে হবে
ঙ. অনুদান বা সাহায্য প্রদানের ক্ষেত্রে কল্যাণ তহবিল পরিচালনা কমিটির সিদ্ধান্ত হতে হবে সর্বসম্মত

তবে এ ক্ষেত্রে কোন জটিলতা দেখা দিলে অথবা পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে ব্যর্থ হলে চৌমুহনী সাংবাদিক ইউনিটির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে


৭. নোয়াখালী সাংবাদিক ইউনিটি কল্যাণ তহবিলের কার্যক্রম :
নোয়াখালী সাংবাদিক ইউনিটি কল্যাণ তহবিল পরিচালনা কমিটিকে প্রতি দুই মাসে অন্তত একবার আনুষ্ঠানিক বৈঠক করতে হবে
পরিচালনা কমিটির চেয়ারম্যান বৈঠকে সভাপতিত্ব করবেন চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিচালনা কমিটির সদস্য সচবি বৈঠকে সভাপতিত্ব করতে পারবেন, তবে পাঁচ সদস্যের পরিচালনা কমিটির মধ্যে দুই এর অধিক সদস্য অনুপস্থিত থাকলে তা বৈঠকে কোরাম হিসেবে গণ্য হবে না নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যালয়ই হবে কল্যাণ তহবিল পরিচালনা কমিটির কার্যালয় নোয়াখালী সাংবাদিক ইউনিটির অফিস স্টাফরাই কল্যাণ তহবিল পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদান করবে

৮. সদস্যদের সুবিধা :
প্রতি বছর ঈদুল ফিতরের সময় ২৫ শে রমাযন প্রতি সদস্য কে ২(দুই) হাজার টাকা হারে উৎসব ভাতা প্রদান করা হইবে


৯. গঠনতন্ত্র সংশোধন :
এ সংবিধান সু-পরিবর্তনশীল
সেক্ষেত্রে কার্যনির্বাহী কমিটি এবং পরিচালনা কমিটি যৌথ সিদ্ধান্ত গ্রহন করবেন

 

  www.nsu.com.bd, This site is Sponsored by Digital Development Foundation Ltd.  under Digital Development for Journalists Community.  Copyright © Noakhali Sangbadik Unity 2009-2014 | Technical Support : DDF Web | Contacts : 01916553366