:: কার্যনির্বাহী কমিটি
   :: পূর্ববর্তী কমিটি সমূহ
   :: কল্যাণ ফান্ড কমিটি
   :: সাধারণ পরিষদ
 
 
 

 

গঠনতন্ত্র :

ডাউনলোড (গঠনতন্ত্র)

 

 

সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার

ভূমিকা : আর্ত মানবতার কল্যাণে নিবেদিত এবং নির্ভিক সাংবাদিকতার দৃঢ় প্রত্যয়ে বলীয়ান নোয়াখালী সাংবাদিক ইউনিটি নানা প্রতিকুলতার মাঝে তার অগ্রযাত্রা অব্যাহ রেখেছে বর্তমান নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহনের পর সংগঠনের গতিময়তা আনয়নে এবং সঘঠনকে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠার অভিষ্ট লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে সে লক্ষ্যে সংগঠনের মুল স্তম্ভ গঠনতন্ত্র সংশোধন করে একে যুগোপযোগি করার উদ্যোগও নেয়া হয়েছে গঠনতন্ত্র পরিমার্জন, পরিবর্তন, ও পরিবর্ধনের মানসে বর্তমান সাধারন সম্পাদক সাইফুল্যাহ কামরুল, যুগ্ম সাধারন সম্পাদক এম এস জামাল ও কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আনোয়ারুল করিম মানিকের নেতৃত্বে ০৩ (তিন) সদস্যের একটি গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি গঠিত হয়
বর্তমান নির্বাহী কমিটির বলিষ্ঠ নেতৃত্বে নোয়াখালী সাংবাদিক ইউনিটি অতিদ্রুতার সাথে পূর্বের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে
আশা করি কমিটির নিরলস কর্মপ্রচেষ্টার বর্ণালী ফসল এ সংগঠনকে সংশোধন উপ-কমিটির আহবায়ক ও সম্মানিত সদস্যগণকে কঠোর পরিশ্রম করে একটি সুন্দর,অর্থবহ ও যুগোপযোগি সংশোধিত গঠনতন্ত্র উপহার প্রদানের জন্য আন্তরিক ধণ্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি

অধ্যাপক গিয়াস উদ্দিন ফরহাদ
সভাপতি
নোয়াখালী সাংবাদিক ইউনিটি

তাং-৩১/০৩/০৮ ইং

 

বিস্মিল্লাহির রাহমানির রাহিম

"গ্রাম বাংলার মানবতার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা"
নোয়াখালী সাংবাদিক ইউনিটি
(দৈনিক সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার নোয়াখালীর স্থানীয় সাংবাদিকদের সংগঠন)

১. সংগঠন পরিচিতি
:
সংগঠনের নাম
: নোয়াখালী সাংবাদিক ইউনিটি
রাজধানী ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়া সমূহের স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই সংগঠন গঠিত
সংগঠনের স্থায়ী কার্যালয় চৌমুহনী পৌর এলাকায় অবস্থিতপ্রয়োজনবোধে জেলা শহর মাইজদীতে এর শাখা অফিস করা যাবে, যা শুধু পেশাগত দায়িত্ব পালন ও যোগাযোগ কাজে ব্যবহার করা হবে

২. আদর্শ ও উদ্দেশ্য
:
(ক) সংগঠনের সদস্য সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি
, প্রতিভার বিকাশ,পেশাগত মানউন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষা
(খ) সংগঠনের সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠন

(গ) বস্তুনিষ্ঠ ও সুস্থ্য সাংবাদিকতার বিকাশ

(ঘ) পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়ন ও সাংস্কৃতিক মান উন্নয়ন

(ঙ) সংগঠন থেকে আর্তমানবতার সেবায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

(চ) সংগঠনের সদস্যদের পেশাগত সমস্যা দূরীকরণে কল্যাণমুলক পদক্ষেপ গ্রহণ

(ছ) সদস্য সাংবাদিকদের তথ্যপ্রযুক্তি (আইটি) তে দক্ষ করে তোলা


৩.সদস্য
:
এই সংগঠনে ২ (দুই) ধরণের সদস্য থাকবে

স্থায়ী সদস্য
: জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়া হতে নিয়োগ পত্র বা পরিচয়পত্র প্রাপ্ত স্থায়ী সদস্য; যাদের সিদ্ধান্ত গ্রহণ ও নির্বাচনে ভোটাধিকার রয়েছে
(আ) প্রাথমিক বা অস্থায়ী সদস্য
: গঠনতন্ত্রে বর্নিত বা প্রয়োজণীয় যোগ্যতা পূরণের পর সংগঠনে অন্তভূক্ত প্রাথমিক সদস্য; যাঁদের সদস্য হবার ০৩ (তিন) বছর পর্যন্ত ভোটাধিকার থাকবে না

৩.১ সদস্য যোগ্যতা
(ক) এই সংগঠনের সদস্য হতে হলে কোন জাতীয় দৈনিক পত্রিকা অথবা ইলেক্ট্রনিক নিউজ মিডিয়া হতে নিয়োগপত্র বা পরিচয়পত্রধারী সাংবাদিক হতে হবে

(খ) সদস্য পদ লাভের আবেদনের তারিখ হতে (যখন সংশ্লিষ্ট পত্রিকায় বা সমপ্রচার মাধ্যমে কমপক্ষে ২০টি সংবাদ প্রকাশ বা প্রচার হতে হবে
সংশ্লিষ্ট পত্রিকার ক্ষেত্রে নোয়াখালীতে কমপক্ষে ৫০ (পঞ্চাশ) কপি সার্কুলেশান থাকলেই কেবল কোন সাংবাদিক এই সংগঠনের সদস্যপদে আবেদন করতে পারবেন এবং সমপ্রচার মাধ্যম বা সংস্থার ক্ষেত্রে প্রধান বার্তা সম্পাদক বা নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে ২০টি রিপোর্ট প্রচার হয়েছে মর্মে প্রত্যযনপত্র বা রেকর্ডকৃত রিপোর্ট জমা দিতে হবে
(গ) সদস্য হতে আগ্রহী সাংবাদিককে নূন্যতম এক বছরের চাঁদা এককালীন প্রদান করতে হবে এবং নির্ধারিত ফরমে আবেদন করতে হবে

(ঘ) সদস্য পদ লাভের ০৩ (তিন) বছর পর্যন্ত তিনি প্রাথমিক সদস্য হিসেবে বিবেচিত হবেন

(ঙ) কার্যনির্বাহী কমিটি কতর্ৃক গঠিত ০৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি সদস্য বাছাই কমিটি থাকবে
সাধারন সদস্য বাছাই কমিটির আহাবায়ক হবেনঅন্তত ২(দুই) বার বৈঠকে বসে সদস্য পদের আবেদনগুলো বাছাই করবে এবং পুরোনো সদস্যদেরও যাচাই করবেননতুন সদস্য পদের আবেদনে অন্তত ২(দুই) জন নির্বাহী সদস্যের সুপারিশ থাকতে হবে
(চ) একই পত্রিকার একাধিক প্রতিনিধি্ এ সংগঠনের সদস্য হতে পারবে না
তবে যদি কোন পত্রিকা বন্ধ হয়ে যায় বা কোন সদস্য পত্রিকা বদল করলে তাকে এই সংগঠনের নতুন করে ফরম পূরন করতে হবে
(ছ) প্রতি ০২ (দুই) বৎসর পর পর সদস্যদের সদস্যপদ নবায়ন করতে হবে

(জ) ইলেক্ট্রনিক মিডিয়া ও সংবাদ সংস্থার সাংবাদিকরা পরিচয় পত্র ও নিয়োগপত্র পাবার পর ৩.১ এ "ঘ" ধারা মতে প্রাথমিক সদস্য হতে পারবেন


সদস্য পদ বাতিল/পরিবর্তন/স্থগিত করণ :
(ক) সাংবাদিকতা পেশা ত্যাগ করলে সদস্য পদ থাকবে না
তবে পত্রিকা কর্তৃপক্ষ কর্তৃক অব্যাহতি প্রাপ্ত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তার সদস্য পদ ৬ (ছয়) মাস বহাল থাকবেএ সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করতে হবেঅন্য পত্রিকা বা সমপ্রচার মাধ্যমে নিয়োজিত হলে তাকে ঐ পত্রিকার সংবাদ কাটিংসহ এবং সমপ্রচার মাধ্যমের ক্ষেত্রে প্রধান বার্তা সম্পাদকের প্রত্যয়নপত্রসহ সদস্যপদের জন্য আবেদন করতে হবেকোন সদস্য ৬ (ছয়) মাস চাঁদা বকেয়া রাখলে তার সদস্য পদ স্থগিত থাকবেতিনি কার্যনির্বাহী কমিটি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা পরিশোধ করলে তার সদস্যপদ পুনরায় বহাল করা যাবে
(খ) কোন সদস্যর বিরুদ্ধে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য লংঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কোন অভিযোগ এলে সে বিষয়ের তদন্তের জন্য কার্যনির্বাহী কমিটির সর্বোচ্চ ৩ (তিন) সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করবেন
এই কমিটি কতৃক ঐ সদস্যকে লিখিত ও মৌখিকভাবে কমিটির নিয়ামানুযায়ী আত্নপক্ষ সমর্থনের সুযোগ দানের মাধ্যমে চুড়ান্ত সিদ্ধান্ত সাপেক্ষে সদস্যপদ স্থগিত থাকবেযদি কোন অভিযোগকারী অভিযোগ প্রমাণে ব্যর্থ হয় তাহলে নির্বাহী কমিটি ঐ সদস্যের বিরুদ্ধে পরবর্তী সাধারন সভায় বা বিশেষ সাধারন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে
(গ) রাষ্ট্রীয় ফৌজদারি আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে সদস্য পদ বাতিল হবে


কল্যাণ তহবিল :
সংগঠনের একটি কল্যাণ তহবিল থাকবে
কল্যাণ তহবিলের গঠনতন্ত্র অনুযায়ী কল্যাণ তহবিল পরিচালিত হবেযেহেতু নোয়াখালী সাংবাদিক ইউনিটির কল্যাণ তহবিল, সেহেতু এর সকল কার্যক্রমের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নোয়াখালা সাংবাদিক ইউনিটির কার্যনির্বাহী কমিটির নিকট থাকবে কার্যনির্বাহী কমিটির সভায় সদস্য-সচিব কল্যাণ তহবিলের আয়-ব্যয রিপোর্ট জমা দিবে


চাঁদা ও তহবিল :
(ক) সদস্যেদের চাঁদা
, অনুদান, এককালীন সাহায্য ও সাময়িকী প্রকাশের মাধ্যমে সংগঠনের তহবিল গঠন করা হবেতহবলি ব্যাংকে রক্ষিত থাকবেজরুরী ব্যয় নির্বাহের জন্য সাধারন সম্পাদক অথবা কোষাধ্যক্ষ সর্বোচ্চ ৫০০/- (পাঁচ শত) টাকা রাখা যাবে
(খ) কার্যনির্বাহী
, সাধারন সম্পাদক ও প্রাথমিক সদস্যদের চাঁদার হার আলোচনার মাধ্যমে সকলের জন্য সমান ভাবে নির্ধারিত হবে
(গ) সংগঠনের একটি ব্যাংক একাউন্ট থাকবে
যা সভাপতি, সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষের স্বাক্ষরে পরিচালিত হবেসংগঠনের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব প্রতি মাসের আয়-ব্যয় রিপোর্ট লিপিবদ্ধ করার মাধ্যমে সম্পন্ন করতে হবে কার্যনির্বাহী কমিটির একসভা হতে অপর সভার পূর্ব পর্যন্ত আয় ও ব্যয় হিসাব সভায় উত্থাপন করতে হবে
(ঘ) সকল আর্থিক কর্মকার্ন্ড ও আয়-ব্যয়ের হিসাব পরিচালনা করবে কোষাধ্যক্ষ এবং তিনি সাধারন সভায় অডিট রিপোর্ট পেশ করবেন


৭ সাংগঠনিক কাঠামো :
(ক) সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্যে একটি কার্যনির্বাহী কমিটি থাকবে
; কমিটির মেয়াদ হবে ০২ (দুই) বৎসর ১ জানুয়ারি থেকে মেয়াদ গণনা করা হবে

(খ) পূণার্ঙ্গ কমিটি :
এই সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে একজন সভাপতি
, একজন সহ-সভাপতি, একজন সাধারন সম্পাদক, একজন যুগ্ম সাধারন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন অফিস সহকারী এবং ৮ (আট) জন কার্যনির্বাহী সদস্য থাকবেন

৮.কার্যনির্বাহী কমিটির কার্যক্রম :
(ক) কার্যনির্বাহী কমিটির সভা প্রতি দুই মাসে একবার অনুষ্ঠিত হবে

(খ) সংগঠনের সাধারন সম্পাদক যে কোন সময়ে সভাপতির অনুমতি ক্রমে ৭(সাত) দিনের নোটিশে নির্বাহী কমিটির সভা আহবান করতে পারবেন
তবে জরুরী পরিস্থিতিতে সভাপতি নিজেই ২৪ (চবি্বশ) ঘন্টার নোটিশে জরুরী সভা আহবান করতে পারবেনসভাপতি পদাধিকার বলে প্রতিটি সভায় সভাপতিত্ব করবেন
(গ) সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি যে কোন সভায় সভাপতির দায়িত্ব পালন করবেন
সভাপতি ও সহ-সভাপতি দুইজন অনুপস্থিত থাকলে কার্যনির্বাহী কমিটির যে কোন একজন সদস্য সভাপতির দায়িত্ব পালন করবেন
(ঘ) সাধারন সম্পাদক ২ (দুই) মাস পার হবার পর যদি সভা ডাকার আগ্রহ বোধ না করেন তখন অধিকাংশ সদস্য সভা ডাকার জন্য সভাপতিকে অনুরোধ করলে
, সভাপতি সাধারন সম্পাদককে সভা ডাকার আহবান জানাবেনসাধারন সম্পাদক এরপরও সভা না ডাকলে সভাপতি নিজের ক্ষমতা বলে সভা আহবান করবেনসভাপতি যদি সভা না ডাকেন তাহলে অধিকাংশ কার্যনির্বাহী সদস্যের মধ্য হতে একজনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে
(ঙ) কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে নিয়মিতভাবে সাধারন সম্পাদক ব্যয় নির্বাহ করবেন
কোষাধ্যক্ষ ব্যয়ের যাবতীয় হিসাব সংরক্ষন করবেন
(চ) কার্যনির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতিতে কোরাম পূর্ন হবে

(ছ) যে কোন সিদ্ধান্ত গ্রহনে ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে সমঝোতাকে প্রাধান্য দেয়া হবে
মত পার্থক্য বজায় থাকলে সংখ্যাগরিষ্ঠের অভিমতে এবং প্রয়োজনে সভাপতির নির্ধারনী একক ভোট যুক্ত করে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত গ্রহন করবে
(জ) সভাপতি ও সাধারন সম্পাদকের পদ শূণ্য হলে এবং তাদের মেয়াদ যদি অর্ধেক সময়ের বেশি থাকে সেই ক্ষেত্রে এই সব পদের নতুন নির্বাচন হবে
অর্ধেকের কম মেয়াদ থাকলে যথাত্রুমে সহ-সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক শূণ্য পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন সম্পাদকমন্ডলীর অন্য কোন পদ খালি না হলে বা নির্বাহী কমিটির সদস্যপদ শূন্য হলে সে পদে স্থায়ী সদস্যদের মধ্যে থেকে কো-অপ্ট করা হবে
(ঝ) প্রতিটি সভার কার্যবিবরনী লিপিবদ্ধ হবে সাধারর সম্পাদকের তত্ত্বাবধানে
যুগ্ম সম্পাদক এই সব কার্যবিবরনী ও সিদ্ধান্ত সংরক্ষণ করবেন
(ঞ) সভাপতি ও সাধারন সম্পাদকের পূর্ব সম্মতি ছাড়া এবং সভার নোটিশ প্রাপ্তির পর পর ৩ (তিন) বার নির্বাহী সভায় র্নির্বাহী কমিটির কোন সদস্য বা কর্মকর্তা অনুপস্থিত থাকলে পদ বাতিল করা যেতে পারে
কারণ দর্শানোর পর নির্বাহী কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন

৯.কমিটির কার্যক্ষমতা :
(ক) সংগঠনের আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে নির্বাহী কমিটি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন
সভাপতি ও সাধারন সম্পাদক সংগঠনের মুখপাত্র হিসেবে কাজ করবেন
(খ) অত্র সংগঠনের সদস্যদের তথা সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও সতীর্থদের রক্ষা বা হুমকির প্রশ্ন দেখা দিলে নির্বাহী কমিটি প্রয়োজণীয় ভূমিকা পালন করবেন
তবে এই সংগঠন ট্রেড ইউনিয়নের ভূমিকায় অবতীর্ণ হবে না
(গ) সংগঠনের দলীয় রাজনীতি বা বির্তক যুক্ত হবে না

(ঘ) নোয়াখালী সাংবাদিক ইউনিটির নাম ব্যবহার করে সংগঠনের কোন কর্মকর্তা বা নির্বাচিত সদস্য রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না এবং কোন রাজনৈতিক প্লাটফর্মে বক্তব্য দিতে পারবে না

(ঙ) মানবতা বিরোধী যে কোন কর্মকান্ডের বিরুদ্ধে এই সংগঠন সামাজিক দায়িত্ব হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে

(চ) এই সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা বিভাগের তালিকাভূক্ত হতে পারবে
অন্তর্ভূক্তি হওয়ার পর সমাজ সেবা বিভাগের যাবতীয় নিয়ম কানুন মেনে চলবে

১০. সাধারন সভা :
(ক) প্রতি দুই বৎসর অন্তর সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠানের প্রাক্কালে সাধারন সভা ছাড়াও মর্ধবর্তী সময়ে এক বা একাধিক বিশেষ সভা অনুষ্ঠিত হবে

(খ) বার্ষিক সাধারন সভা ৩০ দিনের ও বিশেষ সাধারন সভা ১৫ দিনের নোটিশে আহবান করতে হবে

(গ) সাধারন সভায় মোট সাধারন সদস্যের এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে কোরাম হিসেবে গণ্য হবে
উপস্থিত সদস্যের অধিকাংশের ভোটেই সিদ্ধান্ত গৃহীত হবে
(ঘ) কার্যনির্বাহী কমিটির মেয়াদের ২য় বৎসরের ডিসেম্বর মাসের ১ তারিখ দ্বি-বার্ষিক সাধারন সভা/সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হবে
তবে কোন প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে সাধারন সভা, সম্মেলন ও নির্বাচনের তারিখ পরিবর্তন করা যাবে তবে সে ক্ষেত্রে বর্তমান কমিটি বিলুপ্ত হয়ে ১নং সিনিয়র সদস্য আহবায়কের দায়িত্ব পালন করবেতিনি ৩০ জানুয়ারির মধ্যে সাধারন সভা আহবান করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিবেনতিনি ব্যর্থ হলে ১ ফেব্রুয়ারি তারিখে ২য় সিনিয়র সদস্য আহাবায়কের দায়িত্ব পাবেন এবং সে দিনের সভার নোটিশ দিয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নুতন কমিটি গঠন করবেনসে ক্ষেত্রে এই কমিটির মেয়াদ ২ বছর থেকে কম হবে এবং পরবর্তী ২ বছর মেয়াদের ৩০ ডিসেম্বর মধ্যে সাধারন সভা ও নির্বাচন সমাপ্ত করতে হবে

১১. অনাস্থা/ তলবি সভা :
(ক) কার্যনির্বাহী কমিটির কোন কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে অনাস্থা আনতে হলে বা ডাকতে হলে এক-তৃতীয়াংশ সদস্যের স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের জন্য সভা ডাকার অনুরোধ করতে হবে

(খ) অনাস্থা সভায় মোট সদস্যের দুই-তৃতীয়াংশ ভোটেই সিদ্ধান্ত গৃহিত হবে

(গ) সভাপতির নিকট লিখিতভাবে অনাস্থা প্রস্তাব পেশ করতে হবে

(ঘ) ৭ (সাত) দিনের মধ্যে সভাপতি সভা আহবান করবেন
৭ (সাত) দিনের মধ্যে সভা ডাকতে ব্যর্থ হলে অনাস্থা প্রস্তাবকারীরা নিজেরাই সভা ডাকবেন
(ঙ) কোন বিশেষ সাধারন সভা বা তলবি সভায় কার্যনির্বাহী কমিটি বা কমিটির বিরুদ্ধে সংখ্যাগরিষ্ট সদস্যের অনাস্থা প্রস্তাব গৃহিত হওয়ার সঙ্গে সঙ্গে কমিটি বিলুপ্ত হবে
ঐ সভায় অন্তবর্তী সময়ের জন্য সর্বোচ্ছ ৩ (তিন) সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হবেএই কমিটি পরবতী ২(দুই) মাসের মধ্যে পূণার্ঙ্গ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠান এবং নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করতে বাধ্য থাকবেন

১২. নির্বাচন :
(ক) স্থায়ী সদস্যের সরাসরি গোপন ভোটে কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে

(খ) কার্যনির্বাহী কমিটি কোন প্যানেল বা পরিষদ ভুক্ত হবে না

(গ) সংগঠনের যে কোন ভোটাধিকার প্রাপ্ত সদস্য এককভাবে যে কোন পদে নির্বাচন করতে পারবেন

(ঘ) প্রতি ২ (দুই) বৎসর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হবে

(ঙ) কোন সদস্য পর পর দুই বারের অধিক সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন করতে পারবে না
অন্যপদগুলোর ক্ষেত্রে একই পন্থা অনুসরন করা হবেনির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার দিন নির্বাচনের অংশগ্রহন করবেনাএমন একজনকে নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে সভাপতি/সম্পাদক ভোটে অংশ গ্রহণ না করলে পদাধিকার বলে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১ নং সদস্য হবেন
(চ) নির্বাচনের একমাস পূর্বে সদস্যগণ সমুদয় চাঁদা পরিশোধ না করলে ভোটাধিকার প্রয়োগ এবং ভোটে অংশ গ্রহণ করতে পারবে না

(ছ) নির্বাচন কমিশনার প্রয়োজনে দুই জনকে সহযোগি হিসেবে নিতে পারবেন
অবশ্যই তারা স্থায়ী সদস্য হবেন না
(জ) সভাপতি দ্বি-বার্ষিক সাধারন সভায় চলতি কমিটির কার্যক্রম বিলুপ্ত করবেন
একই দিন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধার্থে নির্বাচনের একমাস পূর্বে নির্বাহী সদস্যের পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনকে প্রদান করবেন এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেননির্বাচনের তফসিল ঘোষনার পর নতুন কোন সদস্য পদ প্রদান করা যাবে না
(ঝ) একজন প্রস্তাবক/সমর্থক একটি পদে কেবল একজন কর্মকর্তা
,পদপ্রার্থীর প্রস্তাবক/ সমর্থক হতে পারবে

১৩. গঠনতন্ত্র সংশোধন :
(ক) প্রয়োজনে গঠনতন্ত্র সংশোধনী আনা যাবে
সংযোজন ও উপধারা অন্তভূক্ত করা যাবেগঠনতন্ত্রের সংশোধনীর জন্য আনিত প্রস্তাব র্নির্বাচনের পূর্বে সাধারন সভার ১৫ (পনর) দিন আগে লিখিতভাবে কার্যনির্বাহী কমিটির কাছে জমা দিতে হবে
(খ) সাধারন সভায় দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে সংশোধনী পাশ হবে

(গ) নির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণের অব্যবহিত আগের সকল কার্যক্রম যেমন নির্বাচন প্রক্রিয়া ও সম্মেলন অনুষ্ঠানের আয়োজন নিয়ম সম্মত বৈধ বলে বিবেচিত হবে

(ঘ) যে বিষয়ে বা কার্যক্রম সম্পর্কে গঠনতন্ত্র লিখিতভাবে উল্লেখ নেই সে বিষয়ে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে

 

  www.nsu.com.bd, This site is Sponsored by Digital Development Foundation Ltd.  under Digital Development for Journalists Community.  Copyright © Noakhali Sangbadik Unity 2009-2014 | Technical Support : DDF Web | Contacts : 01916553366